• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম


কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ৬:০৩ পিএম

পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি।আজ মঙ্গলবার বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।এ ছাড়া কোরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংহত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তাঁরা।এ সময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

/বিএসএস