• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম


গ্যাস-বিদ্যুৎ সম/স্যা সমাধানে বিরো/ধীদের পরিক/ল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ আগস্ট ২০২৬ ১০:১৫ পিএম

দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সমস্যা সমাধানে বিরোধীদলের কাছে তিন মাসের একটি পরিকল্পনা চেয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’

এ সময় বিরোধীদলের সমালোচনা করে গ্যাস ও বিদ্যুৎসহ এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিরোধীদলের কাছে তিন মাসের মধ্যে এসব সমস্যা সমাধানের একটি পরিকল্পনা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে।’

এ ছাড়া সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। একই সঙ্গে উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এসএন