• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম


দুই মাম/লায় হাইকোর্টের জামিন ব্যারিস্টার সুমনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৯:৩০ পিএম

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বে জারি করা রুলের নিষ্পত্তি করে এ জামিন আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে তার মক্কেলকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি পোস্টে লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

গ্রেপ্তারের পর রাজধানীর বিভিন্ন থানার পাশাপাশি হবিগঞ্জেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

/এসএন