• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম


প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৩:৩৩ পিএম

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময় করবেন।পাঁচ দিনের সফরসূচি শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

/বিএসএস