• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ এএম


রাজধানীর ধানমন্ডিতে ৮ তলা থেকে গৃহকর্মীকে ফেলে হত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ৬:৩৯ এএম

ধানমন্ডির একটি বহুতল ভবনের আটতলা থেকে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মণিকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জে। তিনি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিক্তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত রিক্তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

/এএসএফ