• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ এএম


‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ১০:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের জবাব নিয়ে চুলচেরা বিশ্লেষণে ইরানযুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া জবাব নিয়ে গভীরভাবে পর্যালোচনা শুরু করেছে ইরান। একই সঙ্গে সামনে যেকোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকে নিজেদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখছে তেহরান।রোববার (৪ সেপ্টেম্বর) ইরানের এক উপপররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট মনিটর।প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবের জবাবে ওয়াশিংটন কী জানিয়েছে, তা এখন গভীরভাবে বিশ্লেষণ করছে ইরান।ইরানের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সম্ভাব্য যেকোনো জটিল বা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্যও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতার ফলাফল কী হয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুই দেশের আলোচনার অগ্রগতি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ও পুরো অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সূত্র: মিডলইস্ট মনিটর

/বিএসএস