• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম


মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান: আরাগচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত ‘যুদ্ধাপরাধের’ মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে ইরান। এ দাবি থেকে তেহরান কখনো সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ অবস্থানের কথা জানান। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিবকে বলেন, ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও সিয়নবাদী সরকারের ‘যুদ্ধাপরাধের’ মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের জবাবদিহিতার আওতায় আনা, শাস্তি দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি থেকে কখনোই সরে দাঁড়াবে না।এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।তবে গুতেরেসের আহ্বানের জবাবে আরাগচি অভিযোগ করেন, গত এক দশকে যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

সূত্র: আল জাজিরা

/বিএসএস