• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম


পাকিস্তানে আটক সেই ভারতীয় পাইলট এবার যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৫ পিএম

পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান২০১৯ সালে পাকিস্তানের বিমানবাহিনীর হাতে আটক হয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসা ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান এবার যুদ্ধবিমানের ককপিট ছেড়ে যাত্রীবাহী বিমানের পাইলট হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন। ২২ বছরের সামরিক ক্যারিয়ার শেষে ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে তিনি বেসরকারি এয়ারলাইনসে যোগ দিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদায় অবসর নেওয়া বীর চক্রপ্রাপ্ত অভিনন্দন গত আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক বিমানসংস্থা ‘ফ্লাই৯১’-এ যোগ দেন। ২০২৪ সালের মার্চে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা এয়ারলাইনটির বহরে বর্তমানে এটিআর ৭২-৬০০ মডেলের ছয়টি উড়োজাহাজ রয়েছে।তবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে অভিনন্দনের নতুন পেশাগত জীবন নিয়ে ফ্লাই৯১ কিংবা তিনি নিজে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় ব্যাপক পরিচিতি পান অভিনন্দন। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪২ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।এর একদিন পর, ২৭ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমান আকাশে মুখোমুখি হলে অভিনন্দনের চালানো মিগ-২১ বিমানটি ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী। বিমান বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানশাসিত কাশ্মীরে আটক হন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন।তিন দিন ধরে চলা তীব্র আন্তর্জাতিক উত্তেজনার পর ১ মার্চ তাকে মুক্তি দেয় পাকিস্তান। পরে আকাশযুদ্ধে সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে তৎকালীন ভারত সরকার তাকে দেশটির অন্যতম সামরিক সম্মান ‘বীর চক্র’ পদকে ভূষিত করে।দীর্ঘ ২২ বছরের সামরিক জীবনে যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা অর্জনের পর অভিনন্দন এবার বাণিজ্যিক বিমান চালনার পেশায় পা রাখলেন। সামরিক আকাশযুদ্ধের সেই পরিচিত পাইলটকে এখন থেকে দেখা যাবে সাধারণ যাত্রীদের নিয়ে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায়।

/বিএসএস