• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম


ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় নিখোঁজ ৫ সেনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ আগস্ট ২০২৬ ৫:৫৭ পিএম

ভারতের অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় পাঁচ সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে রাজ্যের দিবাং ভ্যালি জেলার পাসু পানিতে হঠাৎ বন্যার পানি বেড়ে এ ঘটনা ঘটে। এ সময় পানিতে আটকে পড়া আরও দুই সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে।জেলার পুলিশ সুপার পঙ্কজ কুমার জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বড় জলধারা হঠাৎ ফুলে উঠে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ে। এতে পাসু পানির সেনা ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্রও আকস্মিক বন্যার কবলে পড়ে।নিখোঁজ পাঁচ সেনা সদস্যের নাম উপেন্দর, কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্দা। তাদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল যৌথভাবে নিখোঁজ সেনাদের খুঁজে বের করার চেষ্টা করছে।এ ছাড়া নিখোঁজদের সন্ধানে ভারতীয় সেনাবাহিনীর ৫ম গ্রেনেডিয়ার্স ব্যাটালিয়নের দুটি দল এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) মোতায়েন করা হয়েছে।প্রতিকূল আবহাওয়া ও আকস্মিক পানির তোড়ে দুর্ঘটনার পর নিখোঁজ সেনাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএসএস