• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম


ওখানে যা চলছে, তা অমানবিক: সাকিবের বাড়িতে হামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৯:১৬ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্য সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ।বুধবার (৫ আগস্ট) ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব আল হাসান। এর পরপরই মাগুরায় তার বাসভবনে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে।বৃহস্পতিবার (৬ আগস্ট) পশ্চিমবঙ্গের সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আশা করব, সেখানে শান্তি ফিরবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’এ সময় বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেন–জি’র নাম করে একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে। সেখান থেকে মদত পেয়ে দেশ অশান্ত করারও চেষ্টা হয়েছে। কিন্তু ভারতের সমাজ অনেক স্থিতিশীল। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রেরণা নিয়ে এখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।’

/বিএসএস