• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম


দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবার রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১২:৪৬ এএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী শুক্রবার ঢাকায় আসছেন। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছাবেন।

গত এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি।

দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা ইতিমধ্যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।