• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম


প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকদের শাহবাগে অবস্থান কর্মসূচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২:৪৬ পিএম

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রার্থীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন নিয়োগবঞ্চিতরা। ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে সকালে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন তারা।

এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে রোববার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারীদের এই প্ল্যাটফর্ম থেকে দাবি করা হয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি।

/এসএন