• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম


লেবাননের রাজধানীতে ভয়াবহ হামলা ইস/রাই/লের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৯:২৮ এএম

লেবানন ও ইসরাইলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের শান্ত বিরতির পর বুধবার (৬ মে) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েহ এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। এতে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ লেবাননেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইসরাইলের দাবি, হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করায় তারা পাল্টা হামলা চালাচ্ছে।


অন্যদিকে হিজবুল্লাহ বলছে, ইসরাইলই প্রথম চুক্তি ভঙ্গ করেছে। এর প্রতিক্রিয়ায় তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলের দখলকৃত এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালাচ্ছে।
শান্তি ফেরাতে যে চুক্তি করা হয়েছিল, বাস্তবে তার কোনো কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না। বরং উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে জনবহুল বৈরুতে নতুন হামলা বড় ধরনের যুদ্ধের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: বিবিসি।

/বিএসএস