আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয় ভারতীয় নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। Arab News জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝসমুদ্রে আটকে পড়ে এমভি গৌতম নামের জাহাজটি।জাহাজটিতে ছয়জন ভারতের নাবিক এবং একজন ইন্দোনেশিয়ার নাবিক ছিলেন। আরব সাগরে বিপদের সংকেত (ডিসট্রেস কল) পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে পাকিস্তানের নৌবাহিনী।জানা যায়, ওমান থেকে ভারতের পথে যাত্রার সময় জাহাজটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা
/বিএসএস