পশ্চিমবঙ্গ রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক।
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল মল্লিক। তবে কোনো সংসদীয় অধিবেশনেই অংশ না নিয়ে জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। এরপর ওই শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনটি দুর্গাপূজার মহাসপ্তমী।
প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি পাস করেছেন। ২০১৩ সালে নিষপাল সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়।
বাংলা সিনেমার পরিচিত মুখ কোয়েল কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফেরার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।
/এসএন