• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম


মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি-নেতানিয়াহুর ফোনালাপ ফাঁস!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৮:৩৭ এএম

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, নেতানিয়াহুর কাছ থেকে পাওয়া ফোন কলে আঞ্চলিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনালাপে ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট সংকটের মধ্যেই মোদি ও নেতানিয়াহুর এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

সূত্র: আনাদোলু

/এএসএফ