• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম


ইরানি জাহাজে আক্রমনের খেসারত ইউক্রেনকে দিতে হবে– ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৯:২৮ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি ইরানি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক দিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি কার্গো জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল। একই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেন কোনোভাবেই এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়াতে চায় না।

জবাবে আরাগচি বলেন, ইরানও পরিস্থিতির উত্তেজনা বাড়ানোর পক্ষপাতী নয়। তবে তিনি স্পষ্ট করে জানান, ইরানের নাগরিক কিংবা দেশের স্বার্থের ওপর যেকোনো ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বলেও ইরান আশা করে।

সূত্র: আইআরএনএ

/এএসএফ