• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম


বন্দর আব্বাস ও বুশেহরে মা’র্কিন হাম’লায় নিহ’ত ই’রানের ৮ সেনা সদস্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৮:৪২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলায় আটজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

বুধবার (৮ জুলাই) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহতরা ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্য ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বেলায়েতি গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভঙ্গের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মৌখিক সম্মতি পুরো অঞ্চলকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

তিনি আরও লেখেন, “আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলো রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা এটা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।”

/এসএন