• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম


সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়ঃ প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:১৯ পিএম

রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থাকেই সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রধান ও পবিত্র দায়িত্ব।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক।

তিনি আরও বলেন, এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, যাদেরকে বহিঃশক্তি সম্মান করবে এবং দেশের জনগণ আস্থায় রাখবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করে বাহিনীকে সর্বদা উচ্চ আদর্শিক অবস্থান বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন, তা যেন কখনো ম্লান না হয়।