• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম


দেশে যে ৮টি টুথপেষ্ট নিরাপদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৯:৫৬ এএম

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের উল্লেখযোগ্য অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির এক বছরব্যাপী গবেষণায় বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে দেখা যায়, এর মধ্যে ২৬টি নমুনায়, অর্থাৎ ৭৬.৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে।তবে গবেষণায় ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি।

এগুলো হলো—১. জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)২. প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড)৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড)৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)৫. সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত)৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত)৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত)৮. কুডুমু–অরেঞ্জ (থাইল্যান্ড)ইএসডিওর গবেষণাটি দেশের বাজারে প্রচলিত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

তবে গবেষণাটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পরিচালিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলমান রয়েছে। তাই এ ধরনের গবেষণার ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ গুরুত্বপূর্ণ।

/বিএসএস