• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম


আবার অসুস্থ তানিয়া বৃষ্টি, ভক্তদের দোয়া চাইলেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১:১২ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। চলতি বছর তার ব্রেন টিউমার ধরা পড়ার পর দেশ ও বিদেশে একাধিকবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন।তবে হঠাৎ করেই শনিবার (২ মে) তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ জানান, তানিয়া বৃষ্টি কিছুটা শারীরিক অসুস্থতায় আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে আছেন এবং বড় কোনো চিন্তার কারণ নেই।পোস্টে আরও জানানো হয়, অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারেন।উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরে জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইতে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

/বিএসএস