• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম


রুনা লায়লা পাচ্ছেন ভারতের ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৬:১৬ পিএম

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।
এর আগে এই সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে এবার এই স্বীকৃতি পেতে যাচ্ছেন রুনা লায়লা।
ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গসংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। সম্প্রতি উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠিতে জানান, কয়েক দশক ধরে রুনা লায়লার সুমধুর কণ্ঠ ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় রুনা লায়লা উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মর্যাদাপূর্ণ এই সম্মানে ভূষিত হওয়ার নিমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত এবং অনুষ্ঠানের অপেক্ষায় আছেন।
নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবারের