• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম


এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন রেকর্ড, বদলে গেল ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর ফল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৬ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কোনো বছর ফল পুনর্নিরীক্ষণের পর এত বেশি সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এবার মূল ফল প্রকাশের পর বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষা করা হলে একটি বড় অংশের নম্বরে পরিবর্তন আসে। এর ফলে ওই শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলও পরিবর্তিত হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তনের ঘটনা এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

/এসএন