• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম


১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ আগস্ট ২০২৬ ৭:৪৪ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৪ আগস্ট) ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকেই পরীক্ষা শুরু হবে।

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে আয়োজনের বিষয়ে আলোচনা চলছিল। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও এর আগে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

শেষ পর্যন্ত সেই পরিকল্পনাকেই চূড়ান্ত করা হয়েছে। ফলে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে হবে।

/এসএন