• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম


শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১২:১৮ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা কলেজের বিপরীতে মেঘনা পেট্রোল পাম্প এলাকা এবং সায়েন্সল্যাব মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

/এএসএফ