• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম


বাজেটে বড় সুখবর! বাড়ছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৪:৫০ পিএম

সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। এর ফলে দেশের নিম্ন আয়ের লাখো পরিবার সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট।প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সহায়তা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

সরকার মনে করছে, এ উদ্যোগ সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর করবে এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।অর্থমন্ত্রী জানান, নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে মোট আয় ও ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকারের এই উদ্যোগের ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও বেশি মানুষ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং বিদ্যমান সুবিধাভোগীরাও বাড়তি আর্থিক সহায়তা লাভ করবেন।

/বিএসএস