• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম


ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁন দেড় মাসের ছুটিতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ এপ্রিল ২০২৬ ১০:২৩ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে দেড় মাসের ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামীকাল থেকে তার এ ছুটি কার্যকর হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এমডি ২৮ এপ্রিল থেকে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন। তবে পরিচালনা পর্ষদ তা পরিবর্তন করে ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছুটি অনুমোদন করে।

এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ওমর ফারুক খাঁন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।