ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রডবোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। এছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ফুয়াদ হোসেন বলেন, “পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।”
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
/এসএন
