• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম


পানিতে ডু/বে প্রা/ণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৬ পিএম

হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।নিহত দ্বীপ শীল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল সে। হাস্যোজ্জ্বল মুখ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়ের মধ্যেই অনেকের প্রিয় হয়ে উঠেছিল শিশুটি।পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।এ ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়। ছোট্ট দ্বীপের আকস্মিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত হয়ে পড়েছেন এলাকার মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও দেখা অসংখ্য অনুসারী।

/বিএসএস