ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির স্টিলের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো কাতলামারী গ্রামের শাহাবউদ্দিন মিয়ার দুই মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫)। একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করা হয়। নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগের তারে ত্রুটি থাকায় ঘরের স্টিলের দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।এ সময় দুই শিশু দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
/বিএসএস