লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোবাইল ফোন বিস্ফোরণে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুবেলকে ঢাকায় এবং সাকিলকে চাঁদপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।আহত রুবেল হোসেন সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে। অন্যদিকে সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই যুবক রাস্তার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তারা দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেন।চিকিৎসক জানান, আহত রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।তবে কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।/
বিএসএস