• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম


রাসুল (সা.) ও সাহাবিদের নিয়ে ক/টূক্তির অভিযোগে গ/ণ/পি/টুনিতে যুবকের মৃ/ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৫ এএম

সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ওয়াহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শামীমের কয়েকটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (১২ অক্টোবর) রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি শামীমের বাড়িতে যান। এ সময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন।মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/বিএসএস