• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম


১০ এতিম শিশুর আজীবন দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৬:৪২ পিএম

জামালপুরের সদর উপজেলার নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই সঙ্গে এতিম ও অসহায় মানুষের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে।রোববার রাতে জামালপুর সদর উপজেলার নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। এরই অংশ হিসেবে ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব নিয়েছেন তিনি। এসব শিশুর প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করারও আশ্বাস দেন রাজিব সরকার। এ সময় তিনি এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।অনুষ্ঠানের একপর্যায়ে এতিম ও অসহায় মানুষের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ধর্মীয় জ্ঞানচর্চায় সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মো. আবু ইউসুফ।এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা।

/বিএসএস