• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম


স্ত্রীর লা’শ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থা স্বামীর মৃ’ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ১:০৬ পিএম

স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে আজান দিতে গেলেন, নামাজরত অবস্থায় মৃত্যু স্বামীরনড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে গিয়ে নামাজরত অবস্থায় তাঁর মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (১২ অক্টোবর) সকালে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শিহাবুর রহমান শিহা এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী দীর্ঘ সাত বছর ধরে পক্ষাঘাত বা প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। শনিবার (১০ অক্টোবর) রাতে তাঁর স্ত্রী মারা যান।স্ত্রীর মৃত্যুর পর ফজরের নামাজের আজান দিতে এবং নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। সেখানে নামাজরত অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁদের স্বজন ও প্রতিবেশীরা।

/বিএসএস