• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম


পুরান ঢাকার মুকিমবাজারে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ আগস্ট ২০২৬ ৯:২৫ পিএম

রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

/এএসএফ