• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম


সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১২:২৯ পিএম

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা দেওয়া ও অকারণে ঘোরাঘুরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ফেনী জেলা প্রশাসন। শৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।জেলা প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।

পাশাপাশি জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ফেনী গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় আড্ডা ও ঘোরাঘুরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য আড্ডা নয়, বরং লেখাপড়াই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার। তাই অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

/বিএসএস