• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম


কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক চেয়ার-ছাতা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৯:২২ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক টর্নেডোর আঘাতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে টর্নেডোটি আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী ছিল। এ সময় সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোটি সাগরের দিক থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে এসে বেলা পৌনে তিনটার দিকে সৈকতে আঘাত হানে।

তিনি বলেন, টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ভেঙে গেছে। এতে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

/এএসএফ