নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার পিতার নাম আশরাফ শেখ এবং মাতার নাম লিলি বেগম। তিনি বিবাহিত।
/বিএসএস