• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম


মাত্র ৬ ঘণ্টায় শাহজালালের (র.) মাজারে মিলল ৪৭ লাখ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৮:০৯ পিএম

১৯ দিন পর দ্বিতীয় দফায় খোলা হয়েছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এ সময় দানবাক্স থেকে চার বস্তা ভর্তি টাকা পাওয়া যায়।দানবাক্স খোলার পর টাকাগুলো গণনার কাজ শুরু হয়।

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা গণনা শেষে দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থের হিসাব সম্পন্ন করা হয়। এতে মাত্র ১৮ দিনের ব্যবধানে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।শুধু নগদ অর্থই নয়, দানবাক্স থেকে স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং বেশ কিছু অদ্ভুত চিরকুটও উদ্ধার হয়েছে। এসব সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হয়েছিল। সে সময় তৎকালীন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।এর ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন ও মাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা এবং অর্থ গণনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সূত্র: স্থানীয় প্রশাসন

/বিএসএস