• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

The Pulse BD news desk
আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ১২:২৪ পিএম

পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকতে পারে। শনিবার মূলত রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়বে।

সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। মঙ্গলবারও রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে আগামী কয়েক দিনে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।