বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাইমা রহমান।
ফেসবুক স্টোরিতে জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।
বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। এগুলো হলো এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা।
তিন ধাপেই সফলভাবে উত্তীর্ণ হলে তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন।বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, এ প্রক্রিয়ায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।
/বিএসএস