• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম


জামিনে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৪:৩৯ পিএম

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

তবে একই মামলায় গ্রেপ্তার হওয়া অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশ তারেক রেজা ও অয়ন রহমান খানকে আদালতে সোপর্দ করে। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

/এসএন