• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম


হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ২ এপ্রিল ২০২৬ ১২:১১ এএম

হবিগঞ্জের মাধবপুরে বুধবার (১ এপ্রিল) রাত ৯:৩০ মিনিটে তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। মনতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের চারটি ওয়াগন ও একটি গার্ড লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কয়েকটি বগি পাশের খাদ ও জমিতে ছিটকে পড়ার কারণে রেললাইনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রীদের অসুবিধা এড়াতে রেলওয়ে জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হবে।