(সংগৃহীত ছবি)
কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিল ঘিরে মাংসের দোকান ভাঙচুরের অভিযোগপশ্চিমবঙ্গের কলকাতা শহরের নিউ মার্কেট এলাকার কাছে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।অভিযোগ রয়েছে, মিছিল চলাকালীন একটি গোষ্ঠী বুলডোজার ব্যবহার করে দোকানটি ভেঙে ফেলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।এ ঘটনায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ডেরেক ও’ব্রায়েন। তিনি দাবি করেন, মধ্য কলকাতার নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি নিয়েই বিজয় উদ্যাপনের অংশ হিসেবে ওই মাংসের দোকানটি ভাঙা হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানা গেছে।
/বিএসএস