• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম


ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ১:০৪ পিএম

ইরানকে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক হিসাবের প্রয়োজনীয় তথ্য দিলেই এই অর্থ স্থানান্তর করা হবে।মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ঋণের অর্থ পরিশোধের প্রক্রিয়া চূড়ান্ত হলেও সেটি কীভাবে ব্যয় করা হবে, তা নিয়ে ইরান সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতবিরোধ রয়েছে। এ কারণে এখনো অর্থ স্থানান্তরের প্রক্রিয়া আটকে আছে।এই এক বিলিয়ন ডলারকে ইরানকে রাশিয়ার পরিকল্পিত ২০ বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা ঋণের অর্থ ব্যবহার করে যানবাহন আমদানির পক্ষে অবস্থান নিয়েছে।

/বিএসএস