• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৩ এএম


স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদে বার্তা মির্জা ফখরুলের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৮:০৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে আয়োজন করা হয়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

মন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের আগে নানা ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি নিতে হয়। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার, নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, আবহাওয়া পরিস্থিতি এবং ধর্মীয় উৎসব বা পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা।

তিনি আরও জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগেই অন্তত ৪৫ দিনের প্রস্তুতির প্রয়োজন হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করেই ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।