• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম


সার সরবরাহে বড় ধাক্কার আশঙ্কা, বাড়তে পারে দুর্ভিক্ষের ঝুঁকি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৭:৫১ পিএম

হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস।

সংস্থাটির মতে, এই নৌপথ দিয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল পরিবহন বাধাগ্রস্ত হলে সার সরবরাহে বড় ধাক্কা লাগবে, যার প্রভাব সরাসরি পড়বে কৃষি উৎপাদনে।

জর্জ মোরেইরা দা সিলভা বলেন, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি খাদ্য সংকটকে আরও গভীর করবে এবং বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি বৈশ্বিক মানবিক সংকটের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।