• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম


বিরোধীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান, নেতৃত্ব ছাড়তে নারাজ নেতানিয়াহু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১১:২২ পিএম

সব জায়নবাদী দলকে নিয়ে ঐক্য সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের সব জায়নবাদী বিরোধী দলকে নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সবচেয়ে বড় দলের নেতা হিসেবে নতুন সরকারের নেতৃত্ব নিজের হাতে রাখার কথাও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় বিরোধী জোটের নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান নেতানিয়াহু। খবর জেরুজালেম পোস্টের।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের যেকোনো জায়নবাদী রাজনৈতিক দল তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারে। এ ক্ষেত্রে কাউকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই তাঁর। তবে একক বৃহত্তম দলের প্রধান হিসেবে ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়ার অধিকার নিজের রয়েছে বলে দাবি করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত সরকার