• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম


“আওয়ামীলীগ আমলের ব্যবহৃত পুরোনো ও কুৎসিত বয়ান আবারও ফিরে আসছে”- ঢাবি শিক্ষিকা মোনামি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা এ বি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সহিংসতার কড়া সমালোচনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অঙ্গনে অতীতে ব্যবহৃত পুরোনো ও কুৎসিত বয়ান আবারও ফিরে আসছে। তার মতে, এ ধরনের বয়ান তৈরির মাধ্যমে ছাত্ররাজনীতিকে নতুন করে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে।
সহিংসতার ঘটনাকে সমাজের গভীর অবক্ষয়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “একই ভয়ংকর প্রবণতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।” ডাকসু নেতাদের ওপর সাম্প্রতিক হামলাকে তিনি এই অবক্ষয়ের একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে বর্ণনা করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ এবং ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে একজন শিক্ষক হিসেবে তার এই প্রতিক্রিয়া নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।