• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম


ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ অক্টোবর ২০২৬ ৯:২৪ পিএম

ঢাকা, ১৯ অক্টোবর: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ এবং বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ইশরাকের পদত্যাগে যারা নিজেদের বিজয়ী মনে করছেন, তাদের ‘মহাবোকা’ বলেও মন্তব্য করেছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ফাতিমা তাসনিম জুমা।পোস্টে তিনি লেখেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে জুমা আরও লেখেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয়না।’একই পোস্টে বিএনপির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন ডাকসুর এই নেত্রী। তিনি লেখেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।ইশরাকের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ফাতিমা তাসনিম জুমার এই বক্তব্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর সমালোচনামূলক অবস্থান উঠে এসেছে।

/বিএসএস